বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ , কলাপাড়া প্রতিনিধি : পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা। এ উৎসব উপলক্ষ্যে শুক্রবার সাড়ে দশটায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এক সেমিনারে মিলিত হয়।

এসময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। রেলীতে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হালদার, কুয়াকাটা সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা টেলিভিশন সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ পর্যটকরা অংশগ্রহন করেন।

দিনব্যাপী সৈকতে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ববাসির কাছে তুলে ধরতে মুজিব ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব করবে ট্যুরিজম বোর্ড এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর