শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার দাবি ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন আড়াইহাজারে পুকুরে ডুবে একসঙ্গে প্রাণ গেল ৪ শিশুর জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‘তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না’ গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানা ছুটি ঘোষণা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর