বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভোলায় পার্কিং করে রাখা মাইক্রোবাসে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ভোলার দৌলতখানে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়িটি ওই ওয়ার্ডের রাশেদুল ইসলামের।

গাড়িটির মালিক রাশেদুল ইসলাম জানান, গত তিনদিন আগে তিনি বাড়ির সামনের একটি ব্রিজের ওপর মাইক্রোটি পার্কিং করে রাখে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়৷

তিনি আরও জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ধারণা করছেন ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গাড়িটিতে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন।

ওসি সত্যরঞ্জন রায় জানান, গাড়িটির মালিক দাবি করছে তার সঙ্গে যাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তারাই গাড়িটিতে আগুন দিতে পারে। আমাদেরও তা মনে হচ্ছে। এরপরও এটি পূর্ব কোনো শত্রুতার জেরে হয়েছে, নাকি রাজনৈতিক কোনো নাশকতা তা আমরা তদন্ত করে দেখব। গাড়িটির মালিককে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর