লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায়, অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ,৪ নারীকে গ্রেফতার করেছে, (র্যাব-১৩)। রংপুর। ২৩শে আগষ্ট রোজ রবিবার র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান র্যাব(১৩) এর এক প্রেস ব্রিফিংয়ে জানায়,গত, শনিবার বিকেলে কালিগন্জ উপজেলার, কানিনার,জিরো পয়েন্ট মোড়ের, মা, মার্কেটের সামনে, পাকা রাস্তায় এই অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।র্যাব ১৩ আরও জানায়,সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,এই অভিযানটি পরিচালনা করা হয়,উক্ত অভিযান পরিচালনা কালীন সময়ে গাঁজা রাখার অভিযোগে রংপুর মহানগরীর আলম নগর মুসলিম পাড়া এলাকার রোকসানা (৪০) রংপুরের কাউনিয়ার গোপাল এলাকার মর্জিনা (৪৫) রংপুর মহানগরীর নওপাড়া রেল গেট, লিচু বাগান এলাকার রওশন আরা(৩৭)এবং মনি (৩৫) কে, গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত ৪ নারী দীর্ঘদিন ধরে এসব মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে, প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এসময় র্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। পরে গ্রেপ্তারকৃত ৪ নারী সহ এবং জব্দকৃত গাঁজা সহ,আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব(১৩) আরও জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে চলমান অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।