বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : শেরপুর সদরের আমতলীতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তিন ট্রাক চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ময়মনসিংহের ধুবাউরা থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিলো। আজ সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকে ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় পুলিশ চিনির মালিক মানিক, আইয়ুব আলী, ট্রাক চালক নাজমূল, আনিসসহ চারজনকে আটক করে পুলিশ।

আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী জামালপুরের লাঙ্গলজোর নিয়ে যাচ্ছিলো। দীর্ঘদিন ধরেই তারা, ময়মনসিংহের ধুবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা বেচা করে আসছিলো।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, চোরাই চিনি আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকসহ দেড়শ বস্তা ভারতীয় চিনি জব্দ করি এবং চারজনকে আটক করি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর