বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ টাইম ভিউ
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ছবি-সংগৃহীত

ভারতীয় ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন এ সতর্কবার্তা জানায়।

হাইকমিশন বলেছে, দালালরা গ্যারান্টিযুক্ত ভিসা, দ্রুত প্রসেসিং কিংবা কনফার্ম স্লট এর মতো বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করে থাকে। এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়, দালালদের এমন প্রলোভনে পড়ে আবেদনকারীদের অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভিসা পাওয়ার সুযোগও হাতছাড়া হতে পারে।

কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে না দেওয়ার জন্য আবেদনকারীদের কঠোরভাবে সতর্ক করেছে হাইকমিশন।

বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি নির্ধারিত ও অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর