রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মানবতার সেবাকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কাঠামো অনুমোদন করা হয়েছে। শনিবার (১২ আগস্ট ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্মারক নং: GFJ/NC/2026/001।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, এই দায়িত্ব শুধু একটি পদ বা পরিচয় নয়। এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি আমানত এবং মানবতার জন্য কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, চট্টগ্রাম জেলা কমিটির প্রত্যেক দায়িত্বশীল সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান ও ঐক্যের সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন। জেলার প্রতিটি থানা ও এলাকার রক্তদাতা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে মানুষের পাশে দ্রুত দাঁড়ানোই হবে কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি একজন দায়িত্বশীলের সক্রিয়তা একটি টিমকে এগিয়ে নিতে পারে। আর একটি শক্তিশালী টিম অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবগঠিত কমিটির পরিশ্রম, সময় ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম জেলায় একটি শক্তিশালী ও মানবিক রক্তদাতা নেটওয়ার্ক গড়ে উঠবে।

নবগঠিত কমিটিতে প্রধান পরিচালক, সিনিয়র সহ-প্রধান পরিচালক, সহ-প্রধান পরিচালক, প্রধান সমন্বয়ক, সহ-প্রধান সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও তথ্য সম্পাদকসহ মোট ৮ জন দায়িত্বশীল রয়েছেন। কমিটির মেয়াদ :*৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। GFJ রক্তদান কেন্দ্রের লক্ষ্য “মানুষের প্রয়োজনে দ্রুত পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনো মানুষ অসহায় না থাকে।”

“রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার সেবায় আমরা একসাথে। একতা আমাদের শক্তি।”— এই স্লোগানকে সামনে রেখে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে সংগঠনটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর