শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে :মার্কিন ভাইস প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি : ইসি সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চায় বাংলাদেশ

দোহারে দুধে পানি মেশানোর দায়ে ৯ বিক্রেতাকে জরিমানা

মো.আসাদ মাহমুদ:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
সময়ের আওয়াজ

ঢাকার দোহারে দুধের মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৯ বিক্রেতাকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লটাখোলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, দুধে পানি মেশানোর অপরাধে ৯ জন ব্যক্তিকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত প্রায় ১০০ লিটার ভেজাল দুধ বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, উপজেলা প্রশাসন দোহারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর