সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিও ভাঙচুর সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

মুহাম্মদ রকিবুল হাসান রনি :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ।
সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পল্লী বিদ্যুৎ ২ নম্বর অফিসের পূর্ব পাশে সড়ক সম্প্রসারণের লক্ষ্যে চিহ্নিত স্থাপনা সরাতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মা ও ছেলে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে।‎

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল (জুয়েল) বাদী হয়ে মোঃ আউয়াল (৩৫)-সহ চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎​অভিযোগপত্র সূত্রে জানা যায়, সড়ক সম্প্রসারণ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২৩ সেপ্টেম্বর সড়ক সংলগ্ন অবৈধ ও চিহ্নিত স্থাপনা সরিয়ে নিতে ময়নামতি এলাকার দোকানদারদের নোটিশ প্রদান করে। নোটিশের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রুবেল ও তার পরিবার নিজেদের দোকানের চিহ্নিত টিন খুলতে যান। ‎​এ সময় পূর্ব শত্রুতা ও ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় অভিযুক্ত আউয়াল, সুজন, জজ ও বাবুল মিয়া বেআইনিভাবে তাদের কাজে বাধা প্রদান করেন এবং গালিগালাজ শুরু করেন।
‎

একপর্যায়ে আউয়াল ভুক্তভোগীর মায়ের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে রুবেল প্রমাণের উদ্দেশ্যে নিজের মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে যান। ‎​এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা বাঁশ ও ধারালো চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায়, মারধর করে এবং তার মাকে লাঞ্ছিত করে। একই সাথে রুবেলের হাত থেকে ৭০,০০০ টাকা মূল্যের মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলা হয়। ‎পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেয় এবং ভুক্তভোগীদের বসতবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে স্থান ত্যাগ করে।

‎​ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর