সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিও ভাঙচুর সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

মাদারীপুরে স্কুলে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মাহমুদুল হাসান ,মাদারীপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মাদারীপুরে স্কুলে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
ছবি-সংগৃহীত

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।

রোববার স্কুল ছুটির পর বের হওয়ার পথে পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিনহাজের চিৎকার-চেঁচামেচিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালানোর ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলার ভিত্তিতে তাহসিন সিকদারকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর