মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ টাইম ভিউ
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর
ছবি-সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, দুই নেতার বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরান। তবে এ সফরের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেনি। ইরান নিয়ে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ছে। এমনকি ইরান যুদ্ধের মধ্যেও দুই দেশ একে অপরের পাশে থাকছে।যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের বিষয়টি সিএনএনের কাছে স্বীকার করেন।

এই সময়ে নেতানিয়াহুর আমিরাত সফরের খবর সত্য হলে সেটা হবে বিরল এক ঘটনা। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রীর এমন গোপন সফর নজিরবিহীন। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার আগে নেতানিয়াহু ও আসন্ন নির্বাচনে তাঁর বিরোধীরা কে কতটা ফিলিস্তিনবিরোধী, তা প্রমাণের প্রতিযোগিতায় নেমেছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্প্রতি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিল আমিরাত। যদিও নেতানিয়াহুর দপ্তর বারবার বলেছে, তারা কোনো সতর্কবার্তা পায়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা জবাব দিতে ইরানে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরানের হামলার অন্যতম লক্ষ্যস্থল ছিল আরব আমিরাত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর