বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মুহিব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ১৪ ডিসেম্বরে সকল শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর