সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর পঙ্গু হাসপাতালে সাংবাদিক হেনস্তা, ক্যামেরা ভাঙার চেষ্টা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০৫ টাইম ভিউ
রাজধানীর পঙ্গু হাসপাতালে সাংবাদিক হেনস্তা, ক্যামেরা ভাঙার চেষ্টা
ছবি-সংগৃহীত

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা ও ক্যামেরা ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে।মঙ্গলবার (৬ অক্টোবর) হাসপাতালটিতে সংবাদ সংগ্রহের সময় স্টার নিউজের রিপোর্টার মো. সাহানুর ইসলাম ও ভিডিও জার্নালিস্ট কাজী জুয়েলের সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ‘অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব’—এমন একটি প্রতিবেদন তৈরির জন্য তারা হাসপাতালটিতে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসক তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়। পরে আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে অভিযোগ ওঠা চিকিৎসকদের পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়েই তারা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের জানান, মৌখিক অনুমতি যথেষ্ট নয়; সংবাদ সংগ্রহের জন্য লিখিত অনুমতি প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর