বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুর চা বাগানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান :হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানি (র‌্যাব-৯)। শনিবার সকালে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা মোঃ মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূল হোতা এমদাদুল হক মিলন (৩৮)সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আটক মিলন বিজয়নগর উপজেলার চানপুর এলাকার আবু জাহেরের ছেলে।

অপর গ্রেফতার ২জন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল (৩১),আবু সাইদের ছেলে মোঃ হৃদয় মিয়া (২৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় গাছ ফেলে ঘন্টা ব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চা বাগানের ডিজিএম সহ কয়েকটি গাড়ী আটক করে নগদ টাকা, মোবাইল সহ, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর