মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা সম্প্রীতির পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে : দীনেশ ত্রিবেদী বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি ইউক্রেনের ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যে কোনো সময় প্রজ্ঞাপন Hitnspin On Line Casino Bewertung Alle Infos Zur Spielhalle দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ মঙ্গলবার ৩ জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি ইউক্রেনের
ছবি-সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইউক্রেন সংকট নিয়ে তিন বিশ্বনেতার সরাসরি আলোচনার সুযোগ তৈরি হতে পারে।প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এই বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের তারিখ, আয়োজন এবং আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, “ট্রাম্পকে পুরোপুরি নিজের পক্ষে পেয়ে, পুতিন এখন ইউক্রেনকে তার কঠোর ও চরম শর্তগুলো মেনে নিতে বাধ্য করার পরিকল্পনা করছেন”।প্রতিবেদন অনুসারে, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পুতিন এই বৈঠকের প্রস্তাব উত্থাপন করেন। একই আলোচনায় রাশিয়ার সঙ্গে ডিজেলসংক্রান্ত একটি চুক্তির বিষয়বস্তুও চূড়ান্ত করেন ট্রাম্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ক্রেমলিনও সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিন নেতার বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চয়তা নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, “বৈঠকটি হবে কি না বা এর আলোচ্যসূচি কী হবে—তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। তবে তিন পক্ষই স্বীকার করেছে যে, এমন একটি বৈঠক হওয়ার তাত্ত্বিক সম্ভাবনা রয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর