শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ভোট পর্যবেক্ষণে জাপান থেকে আসবে ৩ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আজ সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এ বৈঠক শুরু হয়। বৈঠকে সচিব মো. জাহাংগীর আলমমহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপান থেকে ৩ জন পর্যবেক্ষক আসবে। তাদের সহায়তায় আরও ১৩ জন জাপান দূতাবাসের একটি টেকনিক্যাল টিমে যুক্ত হবে। সব মিলিয়ে ১৬ জন ইসিতে নিবন্ধন করেছেন।

তবে বৈঠকের বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আপনাদের বিস্তারিত বলতে পারবো না।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আজ আমরা আমাদের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি।

তিনি আরও বলেন, অবশ্যই নির্বাচনের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে।

কতজন পর্যবেক্ষক পাঠাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোট ১৬ জনের নিবন্ধন করেছি, কিন্তু জাপান থেকে ১৬ জনের সবাই পর্যবেক্ষক নন। জাপানের তিন জন এবং দূতাবাসের অন্যান্য সাপোর্টিং স্টাফ। কিন্তু ১৩ জনের সবাই উপস্থিত থাকবেন না। এসব বিষয়ে আমি বিস্তারিত কথা বলতে চাই না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর