বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ টাইম ভিউ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা
ছবি-সংগৃহীত

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক চারটি পদ হারিয়েছেন জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি দলীয় সিদ্ধান্তে তাকে এসব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মহানগর সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, ইসমাইলকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে ওই নারীর মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন নারীর প্রবাসী স্বামী। বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসমাইলের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি ওই নারী স্বীকার করেন। পাশাপাশি প্রাণভয়ের কারণে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

জানা গেছে, ২০২৩ সাল থেকে ওই নারীর ব্যবহৃত বিভিন্ন ডিভাইস নজরদারিতে রেখেছিলেন সিঙ্গাপুরপ্রবাসী তার স্বামী। পরবর্তীতে ওই নারীর আত্মীয়স্বজনেরা ইসমাইলের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে বিভিন্ন প্রমাণ মহানগর জামায়াতের কাছে জমা দেন।

এসব অভিযোগ তদন্তে দলীয় কমিটি গঠন করে জামায়াত। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে বলে কমিটি প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরদিন ৮ অক্টোবর তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক জসিম উদ্দিনকে ওই দায়িত্ব দেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ ইসমাইল। এ ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি নির্দোষ বলে দাবি করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর