শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু এবার নতুন দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ পদে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগ দিতে হলে নিয়োগের শর্ত অনুযায়ী তাঁকে অন্য সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হতে পারে তাঁকে।

নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে শিবা শানু গণমাধ্যমকে জানিয়েছেন, নিয়োগের বিষয়টি সম্পর্কে তিনি তখনো বিস্তারিত জানতেন না; বিষয়টি জেনে মন্তব্য করবেন। ফলে শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছরে সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এই অভিনেতা। এ কারণে অভিনয়ে তাঁকে আগের তুলনায় কিছুটা অনিয়মিত দেখা গেছে।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা।

এবার শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর নিয়োগ চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে নতুন দায়িত্ব গ্রহণ এবং শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন শিবা শানু, তা জানতে অপেক্ষা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর