বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর গুজব, চিকিৎসার জন্য থাইল্যান্ডে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ টাইম ভিউ
এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর গুজব, চিকিৎসার জন্য থাইল্যান্ডে
ছবি-সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বিএনপি। খবরটি ভিত্তিহীন জানিয়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বুধবার এক বার্তায় তিনি জানান, বরকতউল্লা বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর