বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
ছবি-সংগৃহীত

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে ফ্যা সিবাদ বিরোধী ঐক্য: সুদৃঢ় হবে বলে মন্তব্যে করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, জুলাই অভ্যুফত্থানের শক্তিগুলোর ঐক্যের ফাঁটলের কারণে ফ্যা সিবাদের আস্ফালন দেখা যাচ্ছে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই শহীদের আমানত এবং জুলাইযোদ্ধাদের আকাঙ্ক্ষার গণভোটের গণরায় এবং জুলাই সনদ যেন মানুষের প্রত্যাশার আলোকে বাস্তবায়ন হয়। যত তাড়াতাড়ি হবে, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হবে।

বল প্রয়োগের সবরকমের ক্ষমতা থাকার পরও চব্বিশের জুলাইয়ে শেখ হাসিনার পতনের উদাহরণ দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তাদের সব ছিল তাতেও ফ্যাসিবাদ টিকতে পারেনি। আর এখন আমাদের সেই ঐক্যেের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গায় যদি আমরা ঠিক করতে পারি, তবে কাপুরুষতা নাশকতা অগ্নিসংযোগ সবকিছুকে মোকাবেলা করে ইনশাআল্লাহ জাতিকে প্রত্যাশার বন্দরে পৌঁছাবে।

সরকারি দলের উদ্দেশে শফিকুর রহমান বলেন, সবাই তো নির্বাচনের আগ পর্যন্ত একই কথা বলছি, একই সঙ্গে চলেছি। ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। আল্লাহ নিজেও বলেছেন, তিনি মানুষের মধ্যে ক্ষমতাকে আবর্তিত করেন। এই আবর্তন মেনে নিয়ে সংস্কার সংশোধন হোক জাতির জন্য। কারো ব্যক্তিগত অথবা দলগত কোনো সুবিধার জন্য না হোক।

ভারতের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, বন্ধু চাই, আন্তরিক বন্ধু চাই, উন্নয়ন সহযোগী চাই।আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমান তালে চলবে। পারস্পারিক সম্মান এবং সমতার ভিত্তিতে সম্পর্ক হবে।

নদীগুলো মরণ দশায় রয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেছেন, শীত মৌসুমে যখন সেচের প্রয়োজন, আমরা পানি পাই না। ফারাক্কা চুক্তি হলেও পানি নাই। আগামী মাসেই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকার কী উদ্যোগ নিচ্ছেন, কিছুই জানি না। তিস্তা নিয়েও যন্ত্রণায় আছি। প্রধানমন্ত্রীর চীন সফর শেষে আশ্বস্ত হয়েছিলাম। এখন আবার এই ব্যাপারে কিছুই বুঝতে পারছি না, সবকিছু সীমিত হয়ে গিয়েছে কিনা? কারো দয়া-অনুকম্পা নয়, ন্যায্যল অধিকার চাই। শুধু অন্য দেশকেও দায়ী করলে হবে না, আমাদের পাহাড়সম দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতার কারণে আমরা নদীগুলাকে হত্যা করেছি অনেকাংশে। প্রতিকার হওয়া উচিত।

বিরোধী দলের আসনে সংরক্ষিত নারী আসনের বিএনপির দলীয় সদস্যযদের দায়িত্ব দেওয়ায় বিরোধ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্যত করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, উন্নয়নে বিরোধ চাই না। নারী আসনের সংরক্ষিত সদস্য যারা, তারা একই মর্যাদার। সরকারি দলের যারা নারী সদস্যরা সরকারি দলের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করুন। বিরোধী দলের নারী সদস্যারা বিরোধী দলের আসনে দায়িত্ব পালন করুন। এতে কাজগুলা সুন্দরভাবে এগিয়ে যাবে, সমস্যা হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সমালোচনা করলেও কারো প্রতি অবিচার চান না জানিয়ে শফিকুর রহমান বলেন, আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সাথেও সামান্য অবিচার করা হোক, চাই না। ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সকল খুনী তাদের ন্যায্যা পাওনা শতভাগ পেয়ে যাবে।

সরকারি দলের উদ্দেশ্যে্ জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে। বিচারিক হত্যাযর শিকার হতে হয়েছে। বিচার বহির্ভূত হত্যাার শিকার হতে হয়েছে। আয়নাঘরে থাকতে হতে হয়েছে। ক্ষতচিহ্ন নিয়ে আমরা এই সংসদে বসেছি। গত কয়েক দিন ধরে সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা প্রত্যক্ষ করছি। এ ব্যাপারে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, দৃশ্যমান অগ্রগতি কী, তা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়নি।

প্রধানমন্ত্রীর সফরে মাতারবাড়ি প্রকল্প নিয়ে কী চুক্তি হয়েছে তা জানতে চান বিরোধীদলীয় নেতা। সংসদে উত্থাপনের দাবি জানিয়ে বলেন, এতে অর্থনৈতিক বিষয়, সমীক্ষা এবং অভ্যন্তরীণ আঞ্চলিক ও নিরাপত্তার বিষয় আছে।

দ্রব্যমমূল্যে নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, একদিকে যারা উৎপাদন করছেন তারা তাদের ন্যায্যমূল্য পাচ্ছেন না, আরেকদিকে ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা অসহনীয় দামে কিনতে বাধ্য হচ্ছেন। অতীতে সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পেয়েছিল। এখন তা কমছে না কেনো?

মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষদের বিষয়ে শফিকুর রহমান বলেন, যদি শিল্প বাঁচে, শিল্পীও বাঁচবে। ৪০ লাখের বেশি কর্মী গার্মেন্টস শিল্পে রয়েছেন। বর্তমান আন্দোলন গার্মেন্টস খাতের শ্রমিকদের হলেও, চামড়া শিল্প কেন আক্রান্ত হচ্ছে? সিরামিক শিল্প কেন আক্রান্ত হচ্ছে? বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে? কেন আগুন দেওয়া হচ্ছে? একেবারেই পরিষ্কার তৃতীয় অপশক্তি পিছন থেকে তছনছ করে দিতে চলছে। স্পষ্ট দাবি হচ্ছে এদেরকে চিহ্নিত করে পাকড়াও করা উচিত। বিশ্বাস করি, কোনো শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না, আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না, কারণ এটা তার নিজের ঠিকানা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর