বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ
ছবি-সংগৃহীত

পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ও সড়ক অবরোধের কারণে দেশের অর্থনীতি এরই মধ্যে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা হারিয়েছে। প্রতিদিন এই ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২২০ কোটি টাকা। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিদিন আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে। এর প্রভাব শুধু পোশাক কারখানায় সীমাবদ্ধ নেই। পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও রপ্তানিসংশ্লিষ্ট অন্যান্য খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বিজিবিএ সভাপতি আরও বলেন, ‘বিদেশি ক্রেতা ও স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করা বায়িং হাউসগুলোও চলমান পরিস্থিতির সরাসরি বাণিজ্যিক প্রভাবের মুখে পড়েছে।’

সংগঠনটির তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে নতুন উৎপাদন এবং আসন্ন মৌসুমের জন্য নির্ধারিত তৈরি পোশাকের চালান পাঠানোর সময়সূচি ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে রপ্তানিকারক ও বায়িং হাউসগুলোকে অতিরিক্ত ফ্রেইট খরচ বহন করতে হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পণ্যের মূল্যছাড় দেওয়ার চাপও বাড়বে।

আবদুল হামিদ বলেন, ‘সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়বে। অন্যদিকে ক্রেতাদের মূল্যছাড়ের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।’

বিজিবিএ সভাপতির মতে, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তার কারণে অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিচ্ছেন। কয়েকটি ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমিয়ে দেওয়া হচ্ছে।

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির বিষয়ে আবদুল হামিদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বাস্তবতায় শ্রমিকদের অধিক মজুরির দাবি যৌক্তিক। তবে এ সংকট সমাধানে সরকার, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএর মধ্যে দ্রুত ও বাস্তবসম্মত সমঝোতা প্রয়োজন।’ চলমান অর্থনৈতিক ক্ষতি যেন আরও না বাড়ে, সেজন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে বিজিবিএ। সংগঠনটি শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে ফিরে আসার আহ্বানও জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর