রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ টাইম ভিউ
পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
ছবি-সংগৃহীত-

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরের পর শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পৌরসভার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকেই বৃশালিখা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। অন্যদিকে কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে টানা তিন দিনের সংঘাতের পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভপুর, পায়না ও আশপাশের এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরে গেলে পায়না ও সম্ভপুরের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই দিন বৃশালিখা মহল্লা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে সংঘর্ষে সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সম্ভপুর ও পায়না মহল্লার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের ভাষ্য, বৃশালিখা, সম্ভপুর ও পায়না মহল্লা আওয়ামী লীগ-অধ্যুষিত এবং হাতিগাড়া বিএনপি-অধ্যুষিত হিসেবে পরিচিত। থানার সামনে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত।

বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এভাবে সংঘর্ষ ও সহিংসতা চলতে পারে না।’

টানা তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনায় বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। লুটপাটের আশঙ্কায় অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখছেন। কেউ কেউ রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।

বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা। শনিবার বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে আবার পরিস্থিতি খারাপের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর