রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি-সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে গেছে।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ব্যাংকের মূল ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বোমাটি অফিস ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।

এ সময় দায়িত্বরত আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে যায়। পরে রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় যাওয়ার প্রস্তুতি চলছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর