সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ ইসলাম রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে মদ তৈরি, ১০০ লিটার মদসহ গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার, নতুন দায়িত্বে গোলাম মোস্তফা পাবনার চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
ছবি-সংগৃহীত

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশি মিশনপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য দিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে এসব সহিংসতা ও নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলমান এ রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের সঙ্গে বিএনপি বৈঠক শুরু করেছে। এর অংশ হিসেবে সোমবার প্রথম বৈঠক হয়েছে এনসিপির সঙ্গে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর