শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে সাইবার হামলার শিকার ফিফা, গোপন তথ্য চুরি রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১ কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর