শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে সাইবার হামলার শিকার ফিফা, গোপন তথ্য চুরি রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১ কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
ছবি-সংগৃহীত

দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান। মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তাঁর মুখের ভাষা কী—এসব বিষয় বিবেচ্য নয়। মূল বিষয় হলো, তিনি বা তাঁরা মজলুম কি না। তিনি আরও উল্লেখ করেন, মজলুমের পক্ষে তাঁদের অবস্থান স্পষ্ট। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত আমিরের ওই পোস্টে প্রায় ১৪ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর