শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি
ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। শুক্রবার (২৭ নভেম্বর) টহল শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবি, সরকারি কোনো স্থাপনা, জানমাল ও যানবাহনের ওপর আক্রমণ হলে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্নেল তৈমুর হাসান বলেন, গোপালগঞ্জ এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক পর্যালোচনার জন্য বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, আনসার ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। মূল লক্ষ্য হলো এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখা, জনদুর্ভোগ না ঘটানো এবং সরকারি স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। টহল কার্যক্রমের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা জানান, দিনে বেশ কয়েকবার সম্মিলিতভাবে বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

নজরদারি ব্যবস্থার প্রসঙ্গে অধিনায়ক বলেন, আকাশপথে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল দলগুলোর সঙ্গেও ড্রোন রাখা হচ্ছে। এছাড়া সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকছে, যার মাধ্যমে সময়মতো পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, নায়েব সুবেদার মো. শওকত আলী গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর