বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত বিএনপি-জামায়াত : বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

এম এইচ শান্ত,বাগেরহাট জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী দেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।তাদের সন্ত্রাসী বাহিনীরা বাস-ট্রেনসহ  শিল্প কারখানায় অগ্নিসংযোগ করে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত।

আসছে ৭ জানুয়ারি দেশে একটি  অবাধ ও সুষ্ঠু ভোট উৎসব হবে।সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জ  উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন  আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী  পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, নৌকার বিজয়ের জন্য আজ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ । কোন ষড়যন্ত্রই দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারবে না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকে। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ৭ জানুয়ারি ভোট উৎসব হবে। আর সে লক্ষে সাধারন মানুষ কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয় করবেন ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা,জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকাত আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়াহোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,যুবলীগ নেতা হাসিব খান,রাসেল হাওলাদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর