রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে একদিন বয়সী নবজাতককে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে একদিন বয়সী নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনজ বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে আশুলিয়ার গোরাট এলাকায় সিনসিন গার্মেন্টসের পাশে মো. আশরাফুলের বাড়ির সামনে রাখা ময়লার ড্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

নবজাতকটিকে উদ্ধারকারী স্থানীয় আব্দুল মোতালেব বলেন, এলাকায় রিকশার গ্যারেজ আছে। ভোরে গ্যারেজে এক চালক রিকশা চার্জে দিয়ে বাইরে যাওয়ার সময় শিশুর কান্না শুনতে পায়। পরে আমাকে ডেকে নিয়ে গেলে, আশরাফুলের বাড়ির সামনে রাখা ময়লার ড্রামে পলিথিনি মোড়ানো এক নবজাতককে দেখি। পেঁয়াজ, রসুন ও ফুলকপির উচ্ছিষ্ট অংশ দিয়ে বাচ্চাটিকে পলিথিনে মুড়িয়ে কে বা কারা ফেলে গেছে। পরে গার্মেন্টসের এক নারী বাচ্চাটাকে তার বাসায় নিয়ে সেবা করেন। এরপর আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে বাচ্চাটাকে ভর্তি করা হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এনআইসিউ ও পেডিয়াট্রিক বিভাগের কনসাল্ট্যান্ট ডা. অনিমা ফেরদৌস বলেন, শিশুটিকে ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় তার পুরো শরীর বরফের মতো শীতল ছিলো। দ্রুত শিশুটিকে এনআইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত শীত এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকাসহ নাড়ি দিয়ে রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ময়লার ড্রাম থেকে নবজাতককে জীবত উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে কারা ফেলে রেখে গেছে তাদের খোঁজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর