অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীন নতুনভাবে কাজ শুরু করেছে। এতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে যাবে।রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুতি রয়েছে। আশা করি, এ বিষয়ে চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু হবে। আমরা চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারে কাজ করবো।