বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট থানাধীন ঘোষবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে পিকআপচালক কামরুল ইসলাম (২২), সন্ধাকূড়া গ্রামের উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) এবং আকনপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী। তিনি জানান, শেরপুর থেকে ছেড়ে আসা চিনিবোঝাই পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক কামরুল ইসলাম ঘটনাস্থলই নিহত হন।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিকআপের যাত্রী আব্দুল কাদির ও মিজানুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর