বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফরিদপুরে বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে ৪৫ বছরের অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মরদেহ উদ্ধার করে।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছরের মতো। তদন্ত হলে প্রকৃত রহস্য জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর