সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফুজ্জামান সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর