বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাঙ্গামাটির সাজেকে গুলিতে ইউপিডিএফ এর দুই সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই সদস্য নিহতের খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে ঐ ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- বাঘাইছড়ি উপজেলার ৩৪ নম্বর রূপকারি ইউনিয়নের মোরঘোনা গ্রামের আশীষ চাকমা আশুক্যা (৪৫) ও ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ন চাকমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দু’জন দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর