বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দৌলতপুরে বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটার পরে উপজেলায় আল্লার দর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতক শিশুটি ভেড়ামারা উপজেলার মহিষাডোড়া গ্রামের মসজিদ পাড়ার দিপু আলীর ছেলে।নবজাতকের পিতা দিপু আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তান জন্মগ্রহণ করে।

বুধবার দুপুরে আমার শাশুড়ি রহিমন নেছা আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিলেন। এমন সময় একটি নারী বাচ্চাকে কোলে নিতে চায়, এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ওই নারীর কোলে দিয়ে পানি আনতে গেলে বাচ্চা নিয়ে সেই অপরিচিত নারী চলে যায়।এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নেই। আমরা সময় মত সকল কিছুর খোঁজ-খবর রাখি। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমরা কি করতে পারি।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তবে এখন পর্যন্ত চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর