বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নরসিংদীতে প্রকৌশলী আল-আমিন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নরসিংদীতে প্রকৌশলী আল-আমিন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- নূরুল আমিন (২১), হৃদয় মিয়া (২০), কাউসার মিয়া (২২), মাহিন (১৯), রাকিবুল ইসলাম শুভ (২০), সুমন (২৯), আশাব উদ্দিন (৩০), রিপন (২৮), সাইদুল (৩০) ও রুবেল (৩২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রকৌশলী আল-আমিন তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বেলাব উপজেলায় নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে দড়িকান্দী পৌঁছলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার দুই দিন পর ১৮ আগস্ট নিহতের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে বেলাব থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। নরসিংদীর গোয়েন্দা (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামি নূরুল আমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের নাম প্রকাশ করে।

ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও জামিনে থাকা অবস্থায় পলাতক রয়েছেন তিনজন। জামিনে থাকা বাকি দুই আসামি আদালতে হাজির হন। এ ছাড়া বাকি পাঁচজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রায় আট বছর ধরে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুর ২টার দিকে ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী খন্দকার হালিম ও নিহতের মামা জহিরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর