রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন হবে :কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের চিন্তা-ভাবনা মাথায় রেখেই স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, যেহেতু এখানে একটি আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফুটবল ও ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবো। যাতে করে সেই মানের খেলাগুলো এখানে হয় সেই ব্যবস্থা করবো।

গতকাল মঙ্গলবার বিকালে কুষ্টিয়ায় ৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়াম নির্মাণ কাজ পরিদর্শন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাইরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার নন্দীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর