সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

রাজধানীর দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডের মেশিনারিজ গোডাউনে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডের মেশিনারিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে খবর আসে উত্তরা দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সোয়া এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লেগেছিল মেশিনারিজ গোডাউনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর