বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

নান্নু-বাশারকে অব্যহতি দিয়ে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে লিপুকে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : লম্বা সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকার পর এবার সেখান থেকে বিদায় নিয়েছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড মিটিংয়ে নান্নুকে অব্যহতি দিয়েছে বিসিবি। নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে।বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে প্রধান নির্বাচক হিসেবে লিপুর অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন নান্নু। তার সাথে নির্বাচক হিসেবে ছিলেন বাশার। পরে এই দুজনের সাথে যোগ দিয়েছেন আবদুর রাজ্জাক রাজ। সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়। তাদের সাথে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি।

নান্নু এবং বাশার বিদায় নিলেও রাজ্জাক রয়ে গেছেন নির্বাচক প্যানেলে। সেই সাথে দুই নতুন মুখ লিপু এবং হান্নান যোগ দিচ্ছেন নির্বাচক প্যানেলে। ফলে নতুন নির্বাচক প্যানেলের তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আবদুর রাজ্জাক রাজ।

নতুন যোগ দেয়া দুই সদস্য লিপু এবং হান্নান ক্রিকেটেরই মানুষ। লিপু এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কাজ করেছেন। এছাড়া হান্নান অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। দুজনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর