বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জামালপুরে কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জামালপুরে কলেজছাত্র লিটন (২০) হত‌্যা মামলায় সাতজ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছে।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. মিজান (২০), মো. সোহেল (২৫), মো. সুমন (২৬), মো. লাভলু (২০), মো. হেলাল (৩৫), মো. মিজান (২১) ও মো. মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাছলিমাদের পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়িয়ে ফেলা হয়।

লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর