অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
এ ছাড়াও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।