বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রামপালে হরিণের মাংস সহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

এম এইচ শান্ত,বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯ কেজি ৫ গ্রাম (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর