শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

৪০০ সিসির মোটরসাইকেল আনছে বাজাজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার বাজারে আসছে ৪০০ সিসির ইঞ্জিনের শক্তিশালী পালসার বাইক। শিগগিরই ৪০০ সিসি ইঞ্জিনের নতুন এই বাজাজ পালসার লঞ্চ হবে বলে জানা গেছে। এই বাইকে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে তা জেনে নেয়া যাক-

নতুন পালসার

বাজাজ পালসার এনএস ৪০০ পালসার সিরিজে এবার এন্ট্রি নিতে চলেছে। যা নিয়ে বিগত দিনে অনেক আলোচনা হয়েছে। এ আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন কোম্পানির সিইও রাজীব বাজাজ নিজেই। গত বছর তিনি ঘোষণা করেছিলেন, নতুন সিএনজি বাইক এবং ৪০০ সিসির পালসার আনার পরিকল্পনা করছে বাজাজ। তাই বাইকটি যে লঞ্চ হবে তা স্পষ্ট, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তবে কোন তারিখে লঞ্চ হবে তা নিয়ে চলছে আলোচনা।

দাম কেমন হতে পারে

আগামী মার্চে লঞ্চ হতে পারে বাজাজ পালসার এনএস ৪০০। এপ্রিল থেকে শুরু হতে পারে ডেলিভারি। কিন্তু মোটরসাইকেলটির দাম কেমন হবে তা জানা যায়নি। ভারতে এ বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২ লাখ রুপি।

অর্থাৎ যারা আগামী কয়েক দিনের মধ্যে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর