রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে,বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। জানা যায়, আজ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ পরিচালনা করেন স্পিকার। শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে বলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।গতকাল সংসদ ভবনের সভাকক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর