বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

 নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে যাওয়া রবিউল ইসলাম (৩৬) নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি।

ওসি তারিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে র‍্যাবের তল্লাশির সময় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে আটক করা হয়। পরে মাদক মামলায় র‍্যাব তাকে থানায় হস্তান্তর করলে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, রবিউল ইসলামকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ডেইলি স্টারকে বলেন, ‘ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে রবিউল ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর