বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সুন্দরবনের শিপসা নদীতে ডুবল ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

এম এইচ শান্ত বাগেরহাট জেলা প্রতিনিধি : সুন্দরবনের শিপসা নদীতে ডুবল ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ সুন্দরবন সংলগ্ন শিপসা নদীতে ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলা ফেটে কাত হয়ে নদীতে ডুবে যায়। খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে।

এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে শুক্রবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়।

নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান, ডুবে যাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিক টন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তিনি দাবি করেন, ওই লাইটার ডুবির ফলে শিপসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ‍ডুবে যাওয়া লাইটারের ফ্লাইএ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশংকা স্থানীয়দের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর