সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ
সময়ের আওয়াজ

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর সুইজগেট এলাকায় পূর্ববিরোধের জেরে এক মুদি ব্যবসায়ীর ছেলে মো. ইদ্রিস (২৬)-এর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কোম্পানির ছেলে ছাব্বিরসহ ৭ থেকে ৮ জন দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ইদ্রিসের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ইউপি সদস্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবুল জানান, তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন। তবে সংবাদ প্রকাশ পর্যন্ত তার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তিনি বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর