সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়ার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় মিরপুর গাবতলী বড়বাজারে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মোল্লা ১৪ নং আসন হতে আসন্ন জাতীয় নির্বাচনের একজন পদপ্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মিয়া মোহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল আনসারী।

আরো উপস্থিত ছিলেন ৯নং এবং ১০নং ওয়ার্ডের সকল ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং ১৪ নং আসনের সর্বস্তরের জনগন।

প্রধান অতিথি বলেন: বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা রাখার জন্য আগামীতে আওয়ামী লীগকে আবারও ভোটের মাধ্যমে নির্বাচন করার অনুরোধ করেন। আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে দেশ উন্নয়নের দিকে যাবে।

বর্তমান সময় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন।

সভাপতি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী হতে নজরুল ইসলাম মোল্লা সাহেব কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সন্ত্রাসমুক্ত ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকল অনুরোধ করেন এবং সবার মাঝে পরিচিত করে দেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ইউনিটের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর