শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী আয়োজনে টম ক্রুজ, মঞ্চ মাতাবেন বিশ্বসংগীতের তারকারা ‘ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়, জুলাই হোক গণতন্ত্রের অঙ্গীকার’ : মির্জা ফখরুল গোপন প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ মৌনী রায়ের ঘনিষ্ঠরা বগলের কালো দাগ কমাতে লেবু কতটা কার্যকর? জেনে নিন নিরাপদ যত্নের উপায় আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে কৃষক দলের কমিটি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১ বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান

গোপন প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ মৌনী রায়ের ঘনিষ্ঠরা

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে আবারও সামাজিক মাধ্যমে নতুন গুঞ্জনের জন্ম হয়েছে। এবার তাঁর নাম জড়ানো হয়েছে দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে। তবে এ নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টল ডি’সুজা।

সম্প্রতি একটি পাপারাজ্জি-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি গোপনে অর্জুন বিজলানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মৌনী রায়। ভিডিওটি প্রকাশের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। এই ঘটনাকেই ভিত্তি করে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হয়।

তবে বাস্তবে মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছরের। জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা। এমনকি অর্জুন বিজলানীর স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে বলে জানা যায়।

বিতর্কিত পোস্টটি নজরে আসার পর অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা সরব হন। তিনি মন্তব্য করে লেখেন, শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এমন ভিত্তিহীন দাবি ছড়ানো হচ্ছে এবং এ ধরনের পোস্ট দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। তাঁর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমেও অনেকেই গুজব ছড়ানোর প্রবণতার সমালোচনা করেছেন।

যদিও মৌনী রায় কিংবা অর্জুন বিজলানী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে ঘনিষ্ঠ মহলের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছে যে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই প্রেমের গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর