শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

পল্লবী থানার উদ্যোগে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

মো. আলী মুবিন: রাজধানীর মিরপুরে পল্লবী থানার উদ্যোগে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় পথচলার ৪৯ বছর পেরিয়ে আজ বৃহস্পতিবার ৫০ বছরে পদার্পণ করল। ‘সেবা ও সদাচার ডিএমপি’র অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য উদযাপিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় পল্লবী থানার অডিটোরিয়াম হলে কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মোঃ আলতাব হোসেন, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা খুশনবিশ ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইন্সপেক্টর অব অপারেশন (পল্লবী থানা) আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন , এসআই সাইফুল ইসলাম, এসআই মিল্টন দত্ত, এসআই আল-আমীনসহ অন্যরা।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২ থানা নিয়ে যাত্রা শুরু করেছিল ডিএমপি। ঢাকা মহানগরের প্রায় ২ কোটি ২৫ লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ৫০ থানায় বিস্তৃত হয়েছে।

বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার (অতি. ডিআইজি), ৫৭ জন উপকমিশনারসহ (এসপি), ৩৪ হাজার অফিসার ও ফোর্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর